স্বপ্নের মানে
আজ আমরা ঘুমের ঘোরে দেখা স্বপ্নগুলো নিয়ে আমাদের চারপাশে প্রচলিত বিভিন্ন
অর্থ সম্পর্কে জানবো। প্রাচীনকাল থেকেই এই অর্থগুলো প্রচলিত হয়ে আসছে। যা
বর্তমান তথ্য-প্রযুক্তির ডিজিটাল যুগে অনেকের মধ্যে বহমান। বিজ্ঞানীরাও এ
নিয়ে বিস্তর গবেষণা শুরু করে দিয়েছে। কেউ বলে স্বপ্ন হচ্ছে মানুষের অবদমিত
মনের প্রতিফলন, কেউ বলে স্বপ্ন অর্থহীন। আসুন কথা না বাড়িয়ে এরকম কিছু
স্বপ্নের মানে জেনে নিই।
- স্বপ্নে মাছ দেখাটা সৌভাগ্যের লক্ষণ। বিশেষ করে স্বপ্নে যদি দেখেন মাছ ধরছেন, তাহলে অর্থ প্রাপ্তি হবে। আর যদি মাছ ফসকে যায় তাহলে টাকা আসবে, তবে তা খরচও হয়ে যাবে।
- স্বপ্নে নিজের গরু দেখা মানে হলো ধনসম্পত্তি প্রাপ্তি হবে। আর যদি মরা গরু দেখেন তাহলে সম্পদ হাতছাড়া হবে।
- স্বপ্নে উকুন দেখলে অসুখ হয়। উকুন দেখলে শত্রুতাও বাড়ে। আর উকুন মারতে দেখলে শত্রুর সংখ্যা কমে।
- স্বপ্নে কারো সাথে ঘনিষ্ঠ হতে দেখলে বা কারো সাথে শারীরিক সম্পর্ক হতে দেখলে বুঝবেন যে আপনি নিঃসঙ্গ বোধ করছেন।
- স্বপ্নে উপর থেকে নিচে পড়ে যেতে দেখার অর্থ হলো কাজে অবনতি। এর আরেকটি অর্থ রয়েছে, তা হলো মানুষটি মানসিক চাপে রয়েছে এবং বিষণ্নতায় ভুগছেন।
- স্বপ্নে পানিতে ডুবে যাওয়ার অর্থ হলো বিপদগ্রস্ত হওয়ার আভাস। তবে বৃষ্টি হতে দেখা মানে নতুন কিছু পাওয়া বা আগমনের পূর্বাভাস।
- স্বপ্নে সাপ দেখার অর্থ হলো শত্রু বৃদ্ধি। তবে সাপ মেরে ফেলতে দেখা মানে আপনি শত্রুকে পরাস্ত করতে পারবেন। স্বপ্নে সাদা সাপ দেখা সৌভাগ্যের লক্ষণ।
- স্বপ্নে দাঁত নড়তে দেখলে মুরুব্বি কেউ অসুস্থ হয়ে পড়বে। আর দাঁত পড়ে যাওয়া দেখলে মুরুব্বি কেউ মারা যাবে। নতুন দাঁত গজাতে দেখলে সম্পত্তি লাভ হবে।
- ফলভর্তি গাছ দেখার অর্থ হলো ধনসম্পত্তি লাভ। গাছ থেকে নিজেকে ফল পাড়তে দেখলে অর্থ প্রাপ্তি হবে।
- গায়ে আগুন লাগা দেখলে পেটের সমস্যা হয়। সেটা গ্যাস্ট্রিকের সমস্যাও হতে পারে। এর আরেকটা অর্থ হলো বিপদগ্রস্ত হওয়া।
- নিজেকে নগ্ন দেখার অর্থ হলো সম্মানহানি। অন্য কাউকে নগ্ন দেখার অর্থ হলো তার সম্মানহানি।
- নিজের কোন অঙ্গহানি দেখার অর্থ হলো আপনজনের সাথে দুরত্ব তৈরী হতে পারে।
স্বপ্নের মানে
রিভিউ করছেন Unknown
তে
11:17 PM
রেটিং:
No comments: